শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

News Headline :
র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার

পাবনা সুজানগরে শিশু উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ আহত মামলার ৪ আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,সুজানগর পাবনা :
পাবনার সুজানগরে শিশু উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত মামলার ৪ আসামি কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল কুদ্দুস ও এস আই মাসুম বিল্লাহ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পাবনার সুজানগর থানার দুলাই গ্রাম থেকে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামি হলো দুলাই গ্রামের জালাল শেখের ছেলে আল আমিন (১৯), মৃত আহম্মেদ আলী’র ছেলে জয়নাল শেখ(৬০) খয়রান গ্রামের মৃত আরশেদ আলী’র ছেলে আলমগীর (৫০) ও আনিসের স্ত্রী ওজিফা খাতুন ওরফে কাকলী(৩০)। সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, শিশু উদ্ধার করতে গিয়ে থানার পুলিশ সদস্যরা ছুরিকাঘাতে আহত হয়। এই মামলায় ৪ কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার দিন তাৎক্ষণিকভাবে আরও দুই জন গ্রেফতার করা হয়। আসামিরা খুবই চতুর প্রকৃতির বিভিন্ন সময়ে স্থান পরিবর্তনের ফলে গ্রেফতার করতে বিলম্ব হয়েছে। উল্লেখ্য গত বুধবার ২ জুন বিকেলে কোর্টের আদেশে শিশু উদ্ধার করতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে গুরুতর আহত।এ ঘটনায় ও দিন থানায় একটি মামলা রুজু করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com