শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

News Headline :
রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হাবিপ্রবি’র মেয়ে শিক্ষার্থীকে ব্লেড আঘাত

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন,হাবিপ্রবি দিনাজপুর:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী সুমিকে ব্লেড দিয়ে আঘাত করছে কিছু বখাটে।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ক্যাম্পাসে আসার পথে সিনিয়র ভেবে অজ্ঞাত ওই বখাটে ছেলেকে সালাম দেয় সুমি। পথিমধ্যে কিছুক্ষণ কথা হয় তাদের মাঝে।  এরপর থেকেই মেয়েটিকে উত্যক্ত করতে থাকে ওই বখাটে। মোবাইল নাম্বার দিতে অস্বীকার করায় মেয়েটির ফোন কেড়ে নেয় ওই বখাটে এবং পরে সেটি ফেরত দিয়ে দেয়।
এভাবে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ভয় দেখানোর চেষ্টা করে কয়েকজন অপরিচিত বখাটে ছেলে। শেষ পর্যন্ত সুবিধা করতে না পারায় ২৫ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় ক্যাম্পাস সম্মুখ এলাকা মহাবুলীপুরে অবস্থিত তালুকদার বাড়ি মেসের সামনে সুমিকে একা পেয়ে বখাটে ছেলেদের মধ্যে একজন সুমির হাতে ব্লেডের আঘাত করে এবং পরবর্তীতে আরো ক্ষতি করার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে বন্ধুদের সহায়তায় সে প্রাথমিক চিকিৎসা নিয়ে মেসে চলে যায়। ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহকারি প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকার বিষয়টি খতিয়ে দেখতে মহাবুলীপুর তালুকদার বাড়ি মেসে যান। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।  পরে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে অভিযুক্ত ছেলেরা বিশ্বিদ্যালয়ের ছাত্র হয়ে থাকলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্তরা যদি বিশ্ববিদ্যালয় বহিরাগত হয়ে থাকে তবে পুলিশ কতৃপক্ষ বিষয়টি দেখবেন।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com