শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

ফলাফলে ভাল করেছে রংপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
এসএসসি পরীক্ষার ফলাফলে ভাল করেছে রংপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শুক্রবার ছুটির দিনে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসব করতে দেখা যায়নি শিক্ষার্থীদের। অনলাইনে কিংবা মোবাইলে এসএমএসের মাধ্যমে ঘরে বসে ফল পেয়ে গেছেন শিক্ষার্থীরা।শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রতি বছরের মত এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে রংপুর ক্যাডেট কলেজ ঈর্শ্বনীয় সাফল্য এনেছে। এ প্রতিষ্ঠানের ৪৮ জন পরীক্ষা দিয়ে সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।রংপুর জিলা স্কুলে ২৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৪৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন। রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬৩ জন পরীক্ষা দিয়ে ২৬০ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন। রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে ৫১০জন পরীক্ষা দিয়ে ৫০৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮৫ জন।ইংরেজী মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজে ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন পরীক্ষার্থী। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ৪৫৭ জন পরীক্ষা দিয়ে ৪৫৬ জন পাস করেছে। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ২৭৪ জন।ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা থেকে ৮৩ জন পরীক্ষায় দিয়ে সকলেই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। শুক্রবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার। সেইসঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com