শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

বগুড়া ধুনট হেলিপোর্ট দখল মুক্ত হয়েও দখলমুক্ত হয়নি

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনট হেলিপোর্ট দেখে কেউ বুঝবে না এটা হেলিপোর্ট। হেলিপোর্ট এর বুকচিরে চলে গেছে বিস্তীর্ণ মেঠোপথ। মেঠোপথের একপাশে গোবর ঘুঁট শুকানোর ব্যাবস্থা অন্য পাশে ঘাসের চাষ। হেলিপোর্ট এর একদিকে মাদ্রাসা অন্যদিকে ধুনট সরকারি ডিগ্রি কলেজ – ছাত্রছাত্রীরা গোবরের সোঁদা সোঁদা গন্ধে মুখরিত হয়ে শুরু করে সকাল থেকে পাঠ্য বইয়ের লেখাপড়া। কিছুদিন আগে রাস্তার কার্পেটিং কাজে ব্যবহার করার জন্য পাথর রাখা, বিটুমিন মিক্সচার মেশিন রেখে কালো ধোয়া নির্গত করে দখলে রেখেছিল হেলিপোর্ট যা পরবর্তী সময়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার এর কঠোর হস্তক্ষেপে দখল ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয় ঠিকাদার। হেলিপোর্টের ঢোকার পথে প্রতিবন্ধকতার ব্যাবস্থা নেয়ার কথা থাকলেও আজ-অব্দি কোনো ব্যাবস্থা নেয়া হয়নি। ফলে শুরু হয়েছে গোবরের ঘুঁটে শুকানো। ঘাসের চাষতো রয়েই আছে। হেলিপোর্ট এর আশপাশের দোকানী বসবাসরাত সাধারণ জনগণ জানান, অনেক বলার পরও এই গোবর শুকানো বন্ধ করা যাচ্ছে না, বেশি বললে তারা মারমুখী হয়ে পরে। শিক্ষার্থীরা বলেন কলেজ চলাকালীন সময় জানালা খোলা থাকলে গোবরের গন্ধে পেট মোচড় দিয়ে ওঠে, তাই আবারও যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com