মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুলের মতবিনিময় সভা খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

বদলগাছীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন,নওগাঁ:
নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর এলাকা হতে এনামুল হক (৩২) নামের এক যুবককে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত এনামুল হক পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার বসকইল গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।র‍্যাব জানায়, (১৪ অক্টোবর) শুনিবার সন্ধ্যা ৭টার দিকে একজন মাদক কারবারি কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনামুল হক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর এলাকায় জনৈক সুমনের ইট ভাটায় অবস্থান করলে র‍্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে আটক করে। এসময় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করে তার নিকট থেকে ৪০পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com