শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

বাকৃবির হল খোলা ২৪ সেপ্টেম্বর পরীক্ষা শুরু ২৭ সেপ্টেম্বর

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ:
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ডিন কাউন্সিলের আহব্বায়ক ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া জানান, গতকাল ডিন কাউন্সিলের মিটিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একসাথে সব হল খোলার সিদ্ধান্ত গৃহিত হয় নি।পর্যায়ক্রমে সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে।বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে গত ৬ জুন বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাষ্টার্সের শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে স্বশরীরে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।কিন্তু হঠাৎ করোনার প্রকোপ বেড়ে গেলে করোনা মোকাবেলায় গঠিত বিশ্ববিদ্যালয় ‘টাস্কফোর্স’ সকল পরীক্ষা স্থগিত রাখার সুপারিশ করায় সকল পরীক্ষা স্থগিত ছিল।ড. এ কে এম জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের হলে থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসব কারণেই আগামী ২৪ সেপ্টেম্বর শুধুমাত্র চতুর্থ বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য হল খুলে দেওয়া হবে। তাই ২৪ সেপ্টেম্বর চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবে।প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ৩ অক্টোবর হল খুলে দেওয়া হবে। অন্যদের আগামী ১৭ অক্টোবর থেকে সেমিষ্টার ফাইনাল শুরু হবে।তাছাড়া যে সকল বর্ষের ব্যবহারিক ক্লাস ও ক্লাস টেস্টগুলো এখনো শেষ হয়নি তাদের ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে সেগুলো শেষ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com