বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

News Headline :
যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার

বাগেরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে নতুন করে ৩৫ টি ঘর নির্মাণ শুরু 

Reading Time: < 1 minute

সোহেল রানা, বাগেরহাট :
মুজিবশতবর্ষ উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে নতুন করে  ৩৫টি ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুধবার বেলা ১১টার দিকে খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইদুর রহমান। নির্বাহী কর্মকর্তা জানান, মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের ভূমি ও নিরাপদ আবাসন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি  দিয়েছেন। সেই প্রতিশ্রুতি  অনুযায়ী ৪র্থ পর্বের গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। এর আওতায় মোড়েলগঞ্জে ৭০টি ঘর নির্মাণ করা হবে। যার ৩৫টি ঘর নির্মাণ কাজ আজ খাউলিয়া ইউনিয়নে শুরু হচ্ছে। উল্লেখ্য,  মুজিবশতবর্ষ উপলক্ষে এ উপজেলায় তিন ধাপে ৩১৭টি ঘর নির্মাণ শেষে তা গৃহহীনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com