শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

বাজারের ব্যাগে মিললো দেড় কোটি টাকার হেরোইন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
অভিনব কায়দায় সবজি ভর্তি বাজারের ব্যাগ ও প্যান্টের বেল্টের মধ্যে লুকিয়ে পাচারের সময় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে র‍্যাব। শনিবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে একটি বাস থেকে মাদকসহ মোঃ ইমরান আলী (৩৩) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।আটক মাদক কারবারী নাটোর সদর উপজেলার রামাইগাছী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ ইমরান আলী। রোববার (২০ আগস্ট) ভোরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে।র‍্যাব জানায়, আটককৃত মাদক কারবারীর বাড়ি নাটোর হলেও গত কয়েক মাস ধরে তিনি চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবার ও চোরাচালানের কাজ করে আসছিলেন। হেরোইনের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গোদাগাড়ী হয়ে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে একটি সবজি ভর্তি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে এক কেজি হিরোইন জব্দ করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করলে প্যান্টের বেল্টের মধ্যে লুকানো অবস্থায় আরও ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটক মাদক কারবারী ইমরান আলীর নামে আগের আরও তিনটি মাদক মামলা রয়েছে।এ অভিযানে নেতৃত্ব দেন, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com