শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

বিধিনিষেধ ভঙ্গ করে চেহলাম আয়োজন করায় অর্থদন্ড

Reading Time: < 1 minute

আব্দুল বাসেদ, নোয়াখালী :
নোয়াখালীর চাটখিল সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে বিধিনিষেধ ভঙ্গ করে মায়ের চেহলাম অনুষ্ঠান আয়োজন করায় ছেলেকে অর্থদন্ড করেছে ভাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার মেগা পুরাতন পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস. এম আবু সালেহ মোহাম্মদ মোসা। আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার পুলিশ। ভাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার বদলকোট ইউনিয়নের মেগা পুরাতন পাটোয়ারী বাড়ির বজজুল রশীদ মৃত মায়ের জন্য সরকার ঘোষিত কঠোর লকডাউন ভঙ্গ করে জনসমাগম করে চেহলাম অনুষ্ঠান আয়োজন করেছেন। পরে ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে আয়োজককে রোগ প্রতিরোধ সংক্রমণ আইন ২০১৮ অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই সাথে জনসমাগম না করে রান্না করা খাবার দাওয়াত পাওয়া সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com