শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

বেনাপোলে ভূমিদস্যু আশা ও তার সহযোগীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ

Reading Time: < 1 minute

মোঃ মাসুদ রানা যশোরের বেনাপোলে

সাংবাদিকদের জিম্মী করে রাখা সেই ভূমি দস্যু আশা ও তার এক সহযোগীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পোর্ট থানাজ পুলিশ।।

রোববার (১০ এপ্রিল) সকালে বেনাপোল পোর্টথানা থেকে তাকে যশোর আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে জিম্মী করে রাখা,মারধোরসহ ৪টি ধারায় মামলা হয়েছিল।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মেন্দের টেকে অবৈধ বালু-মাটি কাটার খবর পেয়ে ঘটনা স্থলে যায়। এসময় ছবি তুলতে গেলে ঐ এলাকার সন্ত্রাসী ও ভূমি দস্যু আশা তার বাহিনী নিয়ে সংবাদকর্মীদের উপর আক্রমন চালিয়ে আহত করে ও ক্যামেরা ছিনিয়ে নেয়। অকর্থ ভাষায় পুলিশ ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে গালিগালাজ করে তাদেরকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা তাদের উদ্ধার করে। বিষয়টি নিয়ে পোর্টথানায় অভিযোগ দায়ের হলে পুলিশ আশা ও তার সহযোগী বাবলুকে গ্রেফতার করে।

এদিকে স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে আশা তার এলাকায় নিরীহ মানুষদের জিম্মী করে অবৈধ ভাবে বালু, মাটি উত্তোলন করে
ফসলী জমির ক্ষতি করে আসলেও রহস্য জনক ভাবে তার বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেওয়া হতো না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com