শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ব্রাহ্মণবাড়িয়ায় চলছে স্কুল খোলার প্রস্তুতি

Reading Time: < 1 minute

শেখ মো: ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে স্কুল খোলার প্রস্তুতি। চলছে ধোয়া-মোছার কাজ। শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়টিতে, বেশি জোর দেয়া হচ্ছে। আর মাত্র ক’দিন পরেই খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তাইতো প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্নের কাজ চলছে জোরেশোরেই। স্কুল প্রাঙ্গণ, বারান্দা, শ্রেণি কক্ষে ঝাড়ু দেয়ার পাশাপাশি, চলছে চেয়ার-টেবিল পরিষ্কারের কাজ। আরো কিছু দিন বাকি থাকলেও, শিক্ষকরা এখন থেকেই উপস্থিত থাকছেন প্রতিষ্ঠানে। তবে, দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে সবচেয়ে বেশি আনন্দ উচ্ছ¦াস জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা সবাই আছেন স্কুল খোলার অপেক্ষায়। প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে সরকার যে ১৯ দফা নির্দেশনা দিয়েছেন, তা নিশ্চিত করা হচ্ছে। গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে খুলছে ১২ সেপ্টেম্বর থেকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com