শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যলয় নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

Reading Time: < 1 minute

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের অন্যতম বিদ্যাপিঠ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার কুড়ালিয়া বাজারে একঘন্টাব্যাপি মানববন্ধন করেন তারা। এ সময় তারা ওই প্রতিষ্ঠানের সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নুর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তথ্য তুলে ধরেন এবং তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রওশন আলম, মো. হেকমত আলী, ছামান আলী প্রমূখ। রওশন আলমসহ বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দীর্ঘ ৫০ বছরের সভাপতি আলহাজ নূর রহমান মারা যাওয়ার পরই কতিপয় ষড়যন্ত্রকারি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধ্বংস করতে মেতে উঠেছে। প্রতিষ্ঠাতার মৃত্যুর পর তার মেয়ে নাজনীন সুলতানা মিনাকে সর্বসম্মতিক্রমে সভাপতি করা হয়। কিন্তু সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু তার অনিয়ম দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য পুনরায় অধ্যক্ষের পদে আসিন হওয়ার জন্য কুটকৌশলে মেতে উঠেছেন। তিনি সভাপতি পরিবর্তন করে নিজের আসন ফিরে পাবার চেষ্টায় নানা ষড়যন্ত্র করছেন। এ নিয়ে শিক্ষক অভিভাবকদের মধ্যে ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরিস্থিতি অশান্ত হওয়ার আগেই সামাল দেওয়ার জন্য দাবি জানান এলাকাবাসী। মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com