বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

মাদারীপুরে র‌্যাবের অভিযানে ২২কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

সুইটি আক্তার মাদারীপুর:
মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে সোমবার ( ১৫) মে বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন সদরআলী মাদবর কান্দি এলাকার আনন্দবাজার ব্রীজ এর দক্ষিন পাশে কাজিরহাট বাজার ও শিবচর উপজেলার কাঠালবাড়ী ঘাট ঢাকা – মহাসড়কের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন।
১।গোপালগঞ্জ জেলার -মুকসুদপুর থানার কানুরিয়া গ্রামের মোঃ আবেদ শেখ এর ছেলে ইমদাদুল শেখ (৪৫) ২। -কুষ্টিয়া জেলার সদর বটতলি দক্ষিণ পাড়া নামক গ্রামের পিতা- মৃত জব্বার মল্লিকের- ছেলে সিরাজ মল্লিক(৫৮)। এসময় আটককৃত আসামীদের নিকট হতে (২২) কেজি গাঁজা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল, ০৩টি সীমকার্ড এবং নগদ ১,২০০/- টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা হতে চাঁদপুর ফেরিঘাট ব্যবহার করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলাতসহ শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
এছাড়া — র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ জানান, যে কোনো অবৈধ মাদক ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com