বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

মাদারীপুরে র‌্যাবের অভিযানে দুই গাঁজা ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

সুইটি আক্তার, মাদারীপুর:
মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ২৭ মে বৃহস্পতিবার দিবাগত -রাত সাড়ে ০৪, ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন খোয়াজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পখিরা নামক স্থানে; আছমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুই গাঁজা ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটককৃতরা হলো ১। মিটুয়ার রহমান(৩৮), পিতা-মোঃ আবুল কাশেম, ২। মোঃশাজাহান শেখ(৩৫)পিতা-মৃত আলী হায়দার শেখ, উভয় জেলা-নড়াইল – আটককৃত দুই গাঁজা ব্যাসায়ীর কাছ থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়েছে ।
এসময় আটককৃত আসামীদের নিকট হতে ৩৮ (আটত্রিশ) কেজি গাঁজা, মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি পিকাপ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল, ০৪টি সীমকার্ড এবং মাদক বিক্রয় লব্ধ নগদ ১৫,৩০০/-(পনের হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দুইজনেই পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা হতে চাঁদপুর-মাদারীপুর-কালনা-নড়াইল রুট ব্যবহার করিয়া নড়াইল ও যশোর জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া আসতেছে।
আটককৃত আসামীদের সাথে থাকা উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার -স্কোয়াড্রন লীড়ার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, আটককৃত দুই গাঁজা ব্যবসায়ীকে জেলা সদর মডেল থানায় হস্তান্তর করা ও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com