বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

মানব সেবার লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে জনসেবা সংগঠন

Reading Time: < 1 minute

মোঃ সাইমুম আনাম সাজিদ,ঢাকা।
গরীব- অসহায় ও দুস্থ মানুষের মুখে সচ্ছলতার হাসি ফোটানোর জন্য ২০২১ সালে আত্নপ্রকাশ ঘটে জনসেবা নামক সংগঠনটির।প্রতিষ্ঠার শুরু থেকেই প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে অবস্থিত সংগঠনটি। সংগঠনটি মূলত এলাকার যুবসমাজ দ্বারা পরিচালিত। শুরু থেকেই এলাকায় বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে উক্ত সংগঠনটি। সল্প সময়ের মধ্যে সংগঠনটি মানুষের কল্যানে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। যার ফলে গরীব অসহায় মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়। এলাকাবাসীর যাবতীয় সমস্যা দূরীকরণে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। একবছর আগে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও ইতিমধ্যে বিভিন্ন জনকল্যাণমুখী কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হলোঃ গত ঈদুল ফিতরে ১২০০ পরিবারের মধ্যে ইদ বস্ত্র বিতরণ, অজপাড়াগাঁয়ে নিরাপদ পানির সঙ্কট দূরীকরণে গভীর নলকূপ স্থাপন, স্থানীয় কালাইকিশর মসজিদে গভীর নলকূপ ও ওজুখানা স্থাপন, সম্প্রতি আগুনে ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারে এক মাসের বাজার সহ অন্যান্য জনসেবা মূলক কাজে সরাসরি অংশগ্রহণ করে উক্ত সংগঠনটি।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দুই লক্ষ বিশ হাজার টাকা বাজেট করেছে সংগঠনটি। দুই লক্ষ টাকা দিয়ে দুটি গরু এবং বিশ হাজার টাকা দিয়ে দুটি ছাগল কেনা হয়েছে। কুরবানিতে ধনী গরিবের বৈষম্য দূর করতে এই মহৎ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। তাদের মধ্যে কুরবানির গোশত বিতরণ করা হবে। তার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছাগলের গোশত বিতরণ করা হবে বলে জানিয়েছেন উক্ত সংগঠনটির দ্বায়িত্বশীল কর্মী আহাদুল ইসলাম আহাদ। তার ভাষ্যমতে, ধনী গরিবের ব্যবধান দূরীকরণে কুরবানির ইদকে সামনে রেখে গোশত বিতরণের এই মহৎ উদ্যোগ হাতে তুলে নেয় জনসেবা সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com