শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

তজুমদ্দিনে ব্যাটারিচালিত ইজিবাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

তজুমদ্দিনে ব্যাটারিচালিত ইজিবাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

Reading Time: < 1 minute

খন্দকার নিরব, ভোলা :
ভোলার তজুমদ্দিনে ব্যাটারিচালিত চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে পরনে থাকা শাড়ির আঁচল পেঁচিয়ে ঝর্না রানী দাস (৩৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় ভোলা টু চরফ্যাশন সড়কের ডাওরী বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে। ঝর্না উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হারাদন বাড়ির হারাদন চন্দ্র দাস এর সহধর্মিনী। তার বাবা, মা, ভাই ও শাশুড়ির সাথে চরফ্যাশন তার মামা বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে অজান্তেই তার পরনে থাকা শাড়ির আঁচল চলন্ত ইজি বাইকের চাকার সঙ্গে প্যাঁচ লাগে। সে গুরুতর আহত হলে আত্মীয়রা দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর অসীম জানান, এই ঘটনায় থানায় এখনো কোন মামলা রুজু হয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com