সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের গোপন বৈঠক থেকে নারী সহ আটক-৭

Reading Time: < 1 minute

রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুর শহরের কলেজ পাড়া এলাকায় জামায়াতের
গোপন বৈঠক চলাকালীন সময়ে পুলিশের বিশেষ অভিযানে ৭ নারী কর্মীসহ জামায়াত নেতা মনিরুজামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে পুলিশের এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের সামিউল ইসলাম এর মেয়ে ফাতেমা খাতুন, আশরাফুলের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে আয়েশা হুমায়রা, মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া আবুল হোসেনের মেয়ে রাবেয়া খাতুন, আমঝুপি মীর পাড়া গ্রামের রফিকুল আলমের মেয়ে সাদিয়া সুলতানা, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের মোঃ ইয়াছিন আলীর মেয়ে সুরাইয়া বেগম, গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা এবং জামায়াত নেতা আলমের ছেলে মনিরুজ্জামান। মনিরুজ্জামান বর্তমানে জেলা জামায়াতের রোকন এবং বাকিরা জামায়াতের মহিলা কর্মী।

জানা গেছে মনিরুজ্জামানের বাড়িতে জামায়াত ইসলামীর মহিলা কর্মীরা গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস,আই শরিফ হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর মারকাজ মসজিদের সামনে অবস্থিত ওই বাড়িটি ঘেরাও করে। পুলিশের আগমন টের পেয়ে আরো অনেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে পুলিশ ওই বাড়ি তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের বই,জামায়াতের সাবেক আমির গোলাম আযমের লেখা বইসহ জামায়াত ইসলামীর চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা ঘটনাস্থলে পৌঁছান। অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল জানান জামায়াতে ইসলামীর নারী কর্মীদের একটি গোপন বৈঠক চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণ বইসহ ৭ নারী এবং এক পুরুষকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com