বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রংপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিভাগীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক ফজলুল কবীর।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যলয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ। কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়জিদ হোসাইন। এ প্রশিক্ষণ কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার উপপরিচালকসহ প্রায় ১৫০ জন ইমাম অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com