বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও রোহিঙ্গাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান ইয়াবা ও রোহিঙ্গাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহীর পুঠিয়া থানার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাজু আহম্মেদ (৩১) ও কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং (রোহিঙ্গা ক্যাম্প), মোঃ বকসুর ছেলে মোঃ হাবিবুল্লাহ (২৯)। সোমবার (১ আগস্ট) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, রবিবার (৩১ জুলাই) গভির রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহী পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া গ্রামে মাদক কারবাররি মোঃ রাজু আহম্মেদের বসত বাড়িতে অবৈধ মাদকদব্য ইয়াবা বিক্রয় করছে। এমন তথের ভিত্তিতে পাওয়া সেখানে অভিযান চালিয়ে ২জন মাদক কারবারিকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ১জন মাদক কারবারি রাতের আধাঁরে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা জানায়, হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। তিনি কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে। তারা পরস্পর যোগসাজসে মরন নেশা ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্স্রবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছিল।
তারা আরও জানায়, তারা এবং পলাতক ৩নং আসামীসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্স্রবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার পুঠিয়া থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছে। এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে উপজেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com