সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

News Headline :
 রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২ শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ+ প্রাপ্ত ২২ জন, শূণ্য পাশ প্রতিষ্ঠান-১ ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী

 রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২

 রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত কেজি  গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়। রবিবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে উপশহর সেক্টর-২ এলাকার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃকরা হলো: নগরীর পবা থানার বাগধানী গ্রামের মোঃ সজিব (২৭) ও গোদাগাড়ীর পালপুর ধরমপুর গ্রামের মোঃ  রায়হান (২০)।  পলাতক আসামী বিপ্লব আলী (৩৯)সহ আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।  তিনি জানান, গ্রেপ্তার দুজনসহ পলাতকদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com