শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ভেজাল দুধ উৎপাদনের দায়ে দুই ব্যক্তিকে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদনের দায়ে দুই ব্যক্তিকে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন ও ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার কৈডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করা হয়। জেলা এনএসআই পাবনার গোপন তথ্য ও সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২ হাজার ৯-এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, কৈডাঙ্গা গ্রামের আবুল বাশার। তাঁকে এক বছরের কারান্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়। একই গ্রামের মো. সবুজকে ছয় মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়।
অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপ-পরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল, ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।