শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্স

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কনফারেন্স। রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কনফারেন্সের আয়োজন করা হয়।
এবারের আন্তর্জাতিক কনফারেন্সে বিষয় নির্ধারণ করা হয়েছে issues and discourses around liberal arts and humanities. এ আনুষ্ঠানে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, তুরস্ক, ও তাজাকিস্তানের শিক্ষক- গবেষকসহ বিশ্ববিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ড. ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সঞ্জয় প্রতাব সিং, এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক শিক্ষার্থীরা ।
আন্তর্জাতিক কনফারেন্সে বাংলা ইংরেজি সহ পাঁচটি ভাষায় ২২৩টি প্রবন্ধ উপস্থাপনসহ শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানে স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধকালীন এক সংগ্রামী মা সহ কয়েকজনকে সন্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com