শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহী মহানগরীতে চুরির টিন বিক্রি করতে গিয়ে গ্রেফতার চোর

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে প্রাকাশ্যে টিন চুরি করে বিক্রি করতে গিয়ে হাতেনাতে পলাশ (২৫) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে মহানগরীর শাহমখদুম থানাধিন পাবনা পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআই মতিন ও সঙ্গীয় ফোর্স। এ সময় এক বান্ডিল টিন উদ্ধার করা হয়।
গ্রেফতার পলাশ মহানগরীর চন্দ্রিমা থানাধিন ভদ্রা জামালপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
এসআই মতিন জানান, গতকাল শনিবার সকাল ৯টার দিকে ভদ্রা জামালপুর রেলক্রসিং সংলগ্ন একটি ঘরের টিন চুরি করে পলাশ। পরে ওই টিন বিক্রি করতে যায় শাহমখদুম থানাধিন পাবনা পাড়া এলাকায়। এ সময় ঘরের মালিক থানায় ফোন দিয়ে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম স্যারকে জানায়। পরে ওসি স্যারের নির্দেশে পাবনা পাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাশ নামের এক চোরকে টিনসহ গ্রেফতার করা হয়।
এ ব্যপারে টিনের মালিক বাদি হয়ে একটি চুরির মামলা দায়ের করেছেন বলেও জানান এসআই মতিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com