শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহী মহানগরীতে পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন! প্রধান আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার হড়গ্রাম নতুনপাড়ার রাব্বি শেখ (২১) হত্যার প্রধান আসামিকে ইমন আলী ফরহাদকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত আড়াই টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা হতে মোঃ ইমন আলী ফরহাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ইমন আলী ফরহাদ। মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া রেল লাইনের ধারের মো: ইব্রাহিমের ছেলে। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম। তিনি জানান, সোমবার (৩০ মে) দিবাগত রাত দেড় টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মোঃ কালু শেখের ছেলে রাব্বি শেখকে কে বা কাহারা তার বাড়িতে মারপিট করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নির্দেশে এসআই মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। এ সময় তারা বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় রাব্বি শেখের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন।
সেখানে উপস্থিত স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানতে পারে, মোঃ ইমন আলী ফরহাদ তার সহযোগিদের সহায়তায় পূর্ব শক্রতার জেরে রাব্বি শেখকে হত্যা করে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে রাত আড়াই টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা হতে আসামি মোঃ ইমন আলী ফরহাদকে রক্তাক্ত জখম অবস্থায় গ্রেফতার করে পুলিশ। সে বর্তমানে পুলিশ পাহাড়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। অভিযানটি পরিচালনা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক-এর নির্দেশে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভ‚তি ভুষণ বানার্জীর তত্ত¡াবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ, এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স। মৃত রাব্বি শেখের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আসামি ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com