শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইয়ানুস আলী (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ ইয়ানুস আলী নগরীর উপকন্ঠ দামকুড়া থানার চর-মাঝারদিয়া গ্রামের মোঃ সৈয়দ আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, মঙ্গলবার (২৪ মে) সন্ধার দিকে গাপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মহানগরীর রাজপাড়া থানার কোর্ট স্টেশন এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ইয়ানুস আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com