শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
চারদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এটি তার তৃতীয়বারের মতো সফর।
গতকাল মঙ্গলবার (১৬ জানয়ারি) দুপুর দুইটা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনার ঈশ^রদীর বিমানবন্দরে অবতরণ করে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান। পরে তাকে বহনকারী গাড়িবহর সড়ক পথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্য রওনা দেয়। বহরটি বিকেল ৩টায় সার্কিট হাউসে প্রবেশ করে। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়। গার্ড অব অনার শেষে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। চার দিনের সফরে গতকাল সোমবার রাষ্ট্রপতির আসার কথা ছিল । দুর্যোগপুর্ন আবহাওয়ার কারণে সোমবারের সফর বাতিল করা হয়। প্রথম সফরসূচীতে ১৬ ও ১৭ জানুয়ারী স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহন শেষে ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকায় ফেরার কথা ছিলো। সফরসুচী পরিবর্তন করে আগামী ১৯ জানুয়ারি তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে গত ১৫ মে প্রমবার চারদিনের এবং গত ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবারে সফরকালে স্থানীয় কয়েকটি কমসূচীতে যোগদান করবেন রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com