বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রূপগঞ্জে দোকান থেকে এক জুয়েলারি ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে দোকান থেকে এক জুয়েলারি ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

রিপন মিঞা, নারায়নগঞ্জ :
শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারের একটি মার্কেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার (৪ নং ওয়ার্ড) কেরাবো এলাকার শফিউল্যার ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) লিয়াকত আলী জানান, এক বছর ধরে রানীপুড়া বাজারে আতাউর মাস্টারের মালিকানাধীন মার্কেটে একটি দোকানে জুয়েলারি ব্যবসা করে আসছিলেন সোহেল। তিনি রাতে দোকানেই ঘুমাতেন। শুক্রবার সকাল ১০টার দিকে পাশের স্টুডিও ব্যবসায়ী নুরুল হক তার দোকান খুলে ভেতরে প্রবেশ করার সময় পাশের দোকান থেকে রক্ত ভেসে আসতে দেখেন। তিনি বিষয়টি মার্কেট মালিক ও স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন। পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে কম্বল দিয়ে ডেকে রেখে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com