শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

শিবপুরে সন্ত্রাসীদের হাত থেকে বাবাকে বাঁচাতে প্রাণ গেল এক শিশুর

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে সন্ত্রাসীদের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে সিএনজি চাপায় নিহত হন মিলন নামের ১০বছরের এক শিশু।নিহত মিলন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার আরজি শেখ সিন্দুর গ্রামের মানিকের ছেলে।সে তার পিতার সাথে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে পরিবারের সাথে বসবাস করতো।
নিহতের পিতা জানায়,দীর্ঘদিন যাবৎ উপজেলার মানিকদী গ্রামের এ এম এল নামক একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করে আসছেন তিনি।পার্শবর্তী অন্য একটি ইটের ভাটায় লেবার সরদার হিসেবে কাজ করেন লালমনিরহাটের একই উপজেলার মিজান।মানিকের সাথে মিজানের পূর্ব শত্রুতা থাকায় গত শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মানিককে উঠিয়ে নিতে স্থানীয় কিছু ভাড়াটিয়া পাঠায় মিজান।সিএনজি যোগে সন্ত্রাসীরা মানিককে উঠিয়ে নিতে ধস্তাধস্তির এক পর্যায়ে তার ছেলে শিশু মিলন বাবাকে বাঁচাতে আসার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে সিএনজির চাকায় পিষ্ট করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে মানিক।পরে মানিকের ডাকচিৎকারে ইটের ভাটার লোকজন ছুটে এসে আটককৃত আকাশ নামের একজনকে পুলিশে সোপর্দ করে এবং আহত শিশু মিলনকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মামুনুর রশীদ জানান,এই ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি।অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে,জড়িত অন্যনান্যদের আটকের চেষ্টা চলছে।ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com