বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

শিবপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ 

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর)  সকালে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা কমাড্যান্ট  তানজিনা বিনতে এরশাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সহকারী কমাড্যান্ট মোহাম্মদ সাজ্জাত হোসেন সেলিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া  প্রমূখ।সভাপতির বক্তব্যে ইউএনও বলেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি গুরুত্বপূর্ণ বাহিনী। প্রতিটি উপজেলায় এই বাহিনী বিশেষ ভূমিকা রেখে চলেছে।একমাত্র আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীই গ্রামাঞ্চলের তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছে।তিনি বাহীনির সদস্যদের উদ্দেশ্যে বলেন বাল্য বিবাহ,মাদকসেবন ও বিক্রি এবং যেকোন অপরাধ সংগঠিত হলে আপনারা সাথে সাথে স্থানীয় চেয়ারম্যান, থানা,উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন।তবেই আমরা কঠোরভাবে এসব অপরাধের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে সক্ষম হবো।পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com