বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

News Headline :
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত

শেরপুরে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধমূলক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
শেরপুরে দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচি মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) শেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জামালপুর জেলার আয়োজনে শেরপুর সরকারী বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতার্কিক শুভংকর সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের মডারেটর ছিলেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তপন সারওয়ার। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজুয়ান ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জামালপুর জেলার সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম। প্রতিযোগীতার বিচারক ছিলেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, ডা.সেকান্দর আলী কলেজের সহযোগী অধ্যাপক মো. শওকত হোসেন ও সাংবাদিক হাকিম বাবুল।
“দুর্নীতি মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য” বিষয়ে পক্ষ দলে ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল এবং বিপক্ষে ছিলেন সরকারি ভিক্টোরিয়া একাডেমীর বিতার্কিক দল। প্রতিযোগিতায় বিজয়ী হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে সেরা বক্তা হন তায়্যিবা চৌধুরী সূচনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com