শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

News Headline :
শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

শেরপুরে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধমূলক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
শেরপুরে দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচি মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) শেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জামালপুর জেলার আয়োজনে শেরপুর সরকারী বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতার্কিক শুভংকর সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের মডারেটর ছিলেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তপন সারওয়ার। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজুয়ান ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জামালপুর জেলার সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম। প্রতিযোগীতার বিচারক ছিলেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, ডা.সেকান্দর আলী কলেজের সহযোগী অধ্যাপক মো. শওকত হোসেন ও সাংবাদিক হাকিম বাবুল।
“দুর্নীতি মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য” বিষয়ে পক্ষ দলে ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল এবং বিপক্ষে ছিলেন সরকারি ভিক্টোরিয়া একাডেমীর বিতার্কিক দল। প্রতিযোগিতায় বিজয়ী হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে সেরা বক্তা হন তায়্যিবা চৌধুরী সূচনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com