বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

সকল সামাজিক অপরাধ প্রতিহত করতে পুলিশকে সহযোগিতা করুন- ওসি আব্দুল্লাহ আল মামুন

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর বগুড়া:
সম্প্রতি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় কিশোর গ্যাং ভয়াবহ অবস্থা হয়ে দাড়িয়েছে। কিশোর গ্যাং সহ বিভিন্ন সামাজিক অপরাধ যেমন – মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, চুরি সহ সকল প্রকার সামাজিক অপরাধ দমনে পুলশকে জনগণ কর্তৃক সার্বিক সহায়তার কথা বলেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। গত ১৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার জোড়া এমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশেকপুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয় আয়োজিত এক সচেতনতা মূলক সভায় প্রথান অতিথির বক্তব্যে তিনি এই দাবী জানান উপস্থিত জনতার নিকট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু জাফর আলী, সঞ্চালনা করেন বিট পুলিশিং অফিসার এসআই মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাজেদুর রহমান সবুজ, সহ-সভাপতি মেজবাউল আলম, আশেকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগন বিশেষ করে কিশোর গ্যাংএর সুদুরপ্রসারি ক্ষতিকর ও তার প্রতিকার বিষয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com