বুধবার, ০৩ Jun ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

সরাইলে অটোরিকসা শ্রমিকদের উদ্যোগে রাস্তা সংস্কার

Reading Time: < 1 minute

শেখ মোঃ ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া এলাকার প্রায় তিন কিলোমিটার কাকরিয়া-রাণীদিয়া সড়কটি প্রায় ছয় মাস ধরে পানির নিচে, এ সময় সড়কটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সৃষ্টি হয় অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভোগান্তির কথা ভেবে নিজেদের অর্থায়নেই সড়কটি সংস্কার করেন রাণীদিয়া গ্রামের অটোরিকসা শ্রমিকরা। গত তিন দিন ধরে ইট ও বালুর বস্তা দিয়ে সড়কটির বিভিন্ন স্থান সংস্কার করেন। প্রতিবছরই শ্রমিকরা সড়কটি সংস্কার করেন তাদের নিজেদের অর্থায়নে। এই সড়কটি উপজেলা অরুয়াইল-পাকশিমুল ইউনিয়নের বরইচারা, রাণীদিয়া, কাকরিয়া, চরকাকরিয়াসহ এলাকার আশপাশের ৫ গ্রামের মানুষ চলাচল করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর আগে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সড়কটির সংস্কার করেন। এরপর আর কোনো সংস্কার হয়নি। অটোরিকসা শ্রমিকরা জানান, কয়েক বছর ধরেই সড়কটি বেহাল। এটি সংস্কারে জনপ্রতিনিধিসহ কেউ এগিয়ে আসেননি। এ জন্য আমাদের নিজেদের অর্থে ৮ বছর যাবৎ মেরামত করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com