শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সরাইলে স্কুলের প্রবেশপথে মাছ বাজর: দুর্গন্ধে শ্রেণি পাঠদান ব্যাহত

Reading Time: < 1 minute

শেখ মোঃ ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে উপজেলা সদরের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথে বসে মাছের বাজার। প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢালা সাজিয়ে মাছ বিক্রি করতে বসে ব্যবসায়ীরা। ফলে ক্রেতা-বিক্রেতাদের ভীড়ে কোমলমতি স্কুল শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করতে ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া মাছের নোংরা পানি আর ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা। দুর্গন্ধ এড়াতে নাকে হাত দিয়ে চেপে ধরে স্কুলে প্রবেশ করতে দেখা গেছে শিক্ষার্থী ও শিক্ষকদের। স্কুলের পঞ্চম শ্রেনির শিক্ষার্থী মেরাজ মিয়া, মেহেদী হাসান, জাহিদুল ইসলাম, জাকারিয়া বলেন, স্কুল গেইটে মানুষের ভীড়ের কারণে বিদ্যালয়ে প্রবেশ করতে মাছের পঁচা পানির দূর্গন্ধে মাথা ঘুরায়,বমি বমি ভাব হয়। এজন্য তারা স্কুলে আসে না। ওই স্কুলের পঞ্চম শ্রেনির ছাত্রী মাহাবীয়া আক্তারের পিতা আলামিন মিয়া জানান,তার মেয়ে প্রায়ই বাড়িতে এসে অভিযোগ করে বলেন বিদ্যালয়ে ক্লাস করার সময় পঁচা মাছের গন্ধ লাগে। সহ্য করতে পারে না। বিষয়টি তিনি প্রধান শিক্ষককে জানিয়েছেন।
মাছ ব্যবসায়ী দুলাল মিয়া জানান, আগে ব্যবসায়ী কম ছিল। এখন বেশী হওয়ার কারণে স্কুল গেইট পর্যন্ত বসতে হয়।
প্রধান শিক্ষক মোছাশামসুন নাহার সুলতানা হক জানান, দুই বছর আগে প্রশাসনের হস্তক্ষেপে মাছ বাজারটি এখান থেকে সরিয়ে নিলেও করোনার বন্ধের সুযোগে আবার নতুন করে বড় পরিসরে শুরু করেছে ব্যবসায়ীরা। স্কুলের দক্ষিণ পাশের দু’টি রুমে মাছ বাজারের দুর্গন্ধে ক্লাস করা যায় না। শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের কাছে ওই দুর্গন্ধের জন্য অভিযোগ করে।ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে আসতে চায় না। দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে শিক্ষকদের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com