সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সরাইলে ৪৯টি মন্ডপে দুর্গাপূজা, শেষ মুহুর্তের প্রস্তুতি

Reading Time: < 1 minute

শেখ মোঃ ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোট ৪৯টি মন্ডপে অনুষ্ঠিত হবে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ১১ অক্টোবরের মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ১৫ অক্টোবরের বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্ত হবে এবারের শারদ উৎসবের। এই পূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরিসহ সকল প্রস্তুতি।
উপজেলা সদরের উচালিয়াপাড়ার আশুতোষ চক্রবর্ত্তীর বাড়ির পূজামন্ডপের সাধারণ সম্পাদক ও সরাইল কেন্দ্রীয় কালীবাড়ির সাংগঠনিক সম্পাদক নারায়ন চক্রবর্ত্তী জানান, আমাদের উচালিয়াপাড়ার মন্ডপের পূজাটি উপজেলার অন্যতম আর্কষনীয় হওয়ার কারণে এখানে দর্শক সমাগম থাকে প্রচুর। আমাদের প্রতিমা তৈরি কাজ প্রায় শেষ, রংয়ের কাজ চলছে, বাকি অন্যন্য সাজসজ্জার কাজও চলমান। আশা করছি যথা সময়েই শেষ হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সরাইল পূজা উদযাপন পরিষদের সভাপতি, সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছি। আশা করছি সুন্দর ভাবেই অনুষ্ঠিত হবে এবারের শারদীয় দুর্গাপূজা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com