admin
- ২ অক্টোবর, ২০২৬ / ৩ Time View

ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ভারতীয় বিভিন্ন প্রকারের ৩১ বোতল মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ৪৭ কার্টন ভারতীয় মনো সিগারেট
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ অক্টোবর খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসির সার্বিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পানছড়ির জানমারাটিলা ডাউন এলাকায় পরিত্যক্ত পাঁচটি বস্তা তল্লাশি করে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ভারতীয় বিভিন্ন প্রকারের ৩১ বোতল মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ৪৭ কার্টন ভারতীয় মনো সিগারেট।
বিজিবির তথ্যমতে, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
Post Views: 3