শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশে এবার নরসিংদীতে ৬ ছাত্রলীগ নেতা বহিষ্কার

Reading Time: < 1 minute

আশরাফুল ইসলাম সবুজ,নরসিংদী:
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নরসিংদীতে ছাত্রলীগের ৬ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কারকৃতরা হলেন-সুজন ভূইয়া,(সহ-সভাপতি) মধাবদী থানা ছাত্রলীগ। মোঃ নাদিম মিয়া,(সহ-সভাপতি) পলাশ থানা ছাত্রলীগ,জে এস জুনায়েদ, (যুগ্ম আহ্বায়ক) কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগ,সাকিব আহাম্মেদ, (যুগ্ম আহ্বায়ক) নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগ,শরিফুল ইসলাম শরীফ, (সহ-সভাপতি) পাইকারচর ইউনিয়ন ছাত্রলীগ,হাফিজুর রহমান অপু, (সহ-সভাপতি) জিনারদী ইউনিয়ন ছাত্রলীগ।সেই সাথে তাদেরকে স্হায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়।বহিষ্কার প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি সংগঠন। এ সংগঠনের কেউ যদি সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয় তার বিরুদ্ধে অব্যশই সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com