বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

সাঘাটায় ১০০বোতল ফেনসিডিলসহ ৩ নারী গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেল ষ্টেশন এলাকা থেকে মাদক পাচারকালে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাব। এসময় ৩ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচরা গ্রামের পরস মন্ডলের স্ত্রী মোমেনা বেগম (৪৬), পশ্চিম উচনা গ্রামের মৃত রফিক মন্ডলের মেয়ে নাছিমা বেগম (৪৮) ও বগুড়া সদর উপজেলার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের স্ত্রী মুক্তি বেগম (৩৮)।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল বোনারপাড়া রেলওয়ে ষ্টেশনে অভিযান চালিয়ে ষ্টেশনে গাড়ীর জন্য অপেক্ষামান ওই তিন নারীর কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা মাদক ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটককৃতদের বোনারপাড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com