সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুলের মতবিনিময় সভা খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

Reading Time: < 1 minute

জহুরুল হক, দৌলতপুর কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি, প্রয়াত নেতা আফাজ উদ্দিন আহমেদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ এশা তারাগুনিয়া ডাকবাংলো সংলগ্ন আফাজ উদ্দিন আহমেদ চত্বরে মরহুম আফাজ উদ্দিন আহমেদ এর পুত্র ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এজাজ আহমেদ মামুন, আওয়ামীলীগ নেতা সরদার তৌহিদুল ইসলাম, সরদার আতিয়ার রহমান আতিক, আলাউল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, আব্দুল মান্নান শাহ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর, শরিফুল ইসলাম, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার কবির মিন্টু , গোলাম মোস্তফা নাড়ু, কৃষকলীগের সভাপতি শরীফ উদ্দিন, ছাত্রলীগ নেতা চঞ্চল হোসেন, মইনুল ইসলাম, মীর আরিফুজ্জামান আরিফ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন, তারাগুনিয়া শাহী মসজিদেব খতিব মওলানা সামছুল হক। দোয়া মাহফিলে কয়েক হাজার নেতাকর্মী, শুভাকাঙ্খী ও এলাকাবাসী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com