বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই আটক দুই

সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই আটক দুই

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাচ্চু মিয়া নামে এক ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে দূর্বৃত্তরা। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটকসহ ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর করবস্থানের পাশে একটি পুকুর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। বাচ্চু মিয়া বাঙ্গালা ইউনিয়ের চেংটিয়া গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে। গভীর রাতে মহাসড়কের বিভিন্ন স্পটে পুলিশের সাড়াশি অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জাহাঙ্গীর ও মংলা।তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার ঘটনায় স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ জানায়। ওসি রাকিবুল হাসান বলেন, হত্যার শিকার ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃত দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com