বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

সিরাজগঞ্জে প্রকাশ্যে গুলি করা সেই যুবলীগ নেতা মুছা গ্রেফতার

সিরাজগঞ্জে প্রকাশ্যে গুলি করা সেই যুবলীগ নেতা মুছা গ্রেফতার

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি করে ভিডিও ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা আবু মুছাকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। রোববার সকালে র‌্যাব-১২সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার (৫ অক্টোবর) রাতে র‌্যাব-১২ ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আবু মুছা ওরফে কিলার মুছা সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার মৃত ছানোয়ারের ছেলে। তিনি সিরাজগঞ্জ-সদর -২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর অস্ত্রধারী প্রধান ক্যাডার ছিলেন। জান্নাত আরা হেনরীর প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডেজড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ শহরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলা চালানোর কথাও সে স্বীকার করেছে। যার ভিডিও ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ৪ আগস্ট আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে পৃথক সংঘর্ষ চলাকালে গুলি করে এবং কুপিয়ে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে হত্যা করা হয়। এসকল ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক ৩টি হত্যা মামলা দায়ের হয়েছে। গ্রেফতার মুছা প্রতিটি মামলার এজাহারভুক্ত আসামি। গত ২ মাস যাবৎ গ্রেফতার এড়াতে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। কক্সবাজার থেকে সুযোগ বুঝে সে সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com