বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ ও মানববন্ধন 

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ ও মানববন্ধন 

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :
ব্যবসায়ী আশফাকুল আওয়াল খানের হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি রহমতগঞ্জ ও বাহিরগোলা এলাকা থেকে নারী-পুরুষেরা মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এই মানববন্ধনে অংশ নেন।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা জানান, পাওনা টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে আশফাকুল আওয়ালকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। অভিযোগের মধ্যে উল্লেখ রয়েছে— বাবু মন্ডল, দেওয়ান শুভ, কামরুল ইসলাম, লিটন ও একরামুল হত্যাকাণ্ডে জড়িত। এর মধ্যে দেওয়ান শুভকে গ্রেফতার করা হলেও অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। অবিলম্বে বাকি আসামিদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মির্জা ফারুক আহমেদ, মটর শ্রমিক ইউনিয়নের  সভাপতি সুলতান তালুকদার, বাসদ নেতা পলাশ ঘোষ, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কিরণ হোসেন, স্থানীয় নেতা রাজু আহমেদ, শরিফুল ইসলাম, মকবুল হোসেন ও নিহত আশফাকের বন্ধু নাজমুল ইসলাম।উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার নলিছাপাড়া এলাকায় নিজের ফ্লাওয়ার মিলের সামনে এনজেল ফুড কারখানায় পাওনা টাকা চাইতে গেলে আশফাকুল আওয়াল খান নিহত হন। নিহত আশফাকুল আওয়াল পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার আব্দুর রহিমের ছেলে। এই ঘটনায় তার বড় ভাই রাকিব হাসিব খান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com