বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

সিরাজগঞ্জে সবজির বস্তা থেকে নেশাজাতীয় ইনজেকশনসহ বাবা মেয়েকে গ্রেফতার

সিরাজগঞ্জে সবজির বস্তা থেকে নেশাজাতীয় ইনজেকশনসহ বাবা মেয়েকে গ্রেফতার

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযানে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে বহনকালে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়ে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত্রি সোয়া ৩টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরজাগঞ্জ জেলার সদর থানাধীন রহমতগঞ্জ কাঠেরপুল সংলগ্ন ডাচ্ বাংলা ব্যাংক এর সামনে থেকে সবজির বস্তার ভিতরে লুকায়িত অবস্থায় ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছাঃ শামিমা আক্তার (৩১) ও মোঃ আকবর আলী (৬৩)কে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোছাঃ শামিমা আক্তার (৩১),খামার তাহেরপুর গ্রামের মোঃ সামু মিয়ার স্ত্রী ও মোঃ আকবর আলী (৬৩), রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবার খাঁর ছেলে, সম্পর্কে তারা বাবা-মেয়ে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১২, সদর কোম্পানী কমান্ডার লেঃএম আবুল হাশেম সবুজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com