বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

সিরাজগঞ্জে ১০৫ কেজি গাজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে ১০৫ কেজি গাজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে অভিনব কায়দায় প্রাইভেটকারে লুকানো ১০৫ কেজি গাঁজাসহ ৫ মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ি নুরুজ্জামান ওরফে কমল (৪৩)কে আটক করেছে র‌্যাব-১২’র সদস্যরা।মঙ্গলবার বিকেলে র‌্যাব-১২’র সদর কোম্পানি কামান্ডার ( অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুমানিক ভোর রাত ৫টার দিকে সিরাজগঞ্জ সদর থানার পঞ্চসারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার যাহার নম্বর ঢাকা মেট্রো – ১৫৮৬১৭ এর ব্যাকঢালা থেকে অভিনব কায়দায় লুকানো ১০৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী নুরুজ্জামান কামলকে আটক করা হয় । আটককৃত নুরুজ্জামান কমল (৪৩) মাগুড়া জেলার শ্রীপুর থানার হরিন্দি এলাকার মৃত নুর হোসেনের ছেলে। এসময় অমলগীর হোসেন আলম নামের অপর আরেক ব্যক্তি পালিয়ে যান। আটককৃত ও পলাতক উভয় আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com