বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

১০-এর পর ১২ এপ্রিল, ফের বাংলায় জোড়া সভা করতে পারেন মোদী

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা

রাজ্যে চতুর্থ দফার নির্বাচন আগামী শনিবার, ১০ এপ্রিল। আগেই জানা গিয়েছিল, ওই দিন রাজ্যে জোড়া জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার বিজেপি সূত্রে জানানো হয়েছে, ১৭ এপ্রিল পঞ্চম দফা ভোটের আগে ১২ এপ্রিল ফের রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। ওই দিনও তিনি জোড়া জনসভা করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

গত ৭ মার্চ ছিল ব্রিগেডে বিজেপি-র সমাবেশ ছিল। সেই সমাবেশ দিয়েই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটপ্রচার শুরু করেন মোদী। তার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক জনসভা করেছেন তিনি। দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোটের দিনও মোদী সভা করেছেন। চতুর্থ দফার ভোটের দিন শিলিগুড়ি এবং কল্যাণীতে তাঁর জনসভা করার কথা। বিজেপি সূত্রে জানানো হয়েছে, ১২ এপ্রিল মোদী ফের আসবেন। ওই দিন পশ্চিম বর্ধমান জেলার তালিত এবং উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে সভা করার কথা মোদীর।

পশ্চিমবঙ্গের সঙ্গে অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে ভোটের জন্য গত ২৬ সেপ্টেম্বর দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই মতো পশ্চিমবঙ্গ বাদে বাকি সব জায়গাতেই মঙ্গলবার ভোটপর্ব শেষ হয়ে গিয়েছে। এ রাজ্যে নীলবাড়ির লড়াইয়ের এখনও পাঁচ দফার ভোট বাকি। তার আগে প্রচারে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না বিজেপি। সে জন্যই প্রধানমন্ত্রীর এ রকম ঘন ঘন বাংলা সফর বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com