শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

১ দিনে ১০ তলা ভবন নির্মাণের রেকর্ড করলো চীন

Reading Time: < 1 minute

আকাশচুম্বী অট্টালিকা তৈরিতে সাধারণত কয়েক মাস সময়ের দরকার হয়। কিন্তু চীনের চাংশা শহরের একটি নির্মাণ কোম্পানি সব হিসেব-নিকেশ উল্টে দিয়ে দ্রুত সময়ে ভবন নির্মাণের রেকর্ড গড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, চীনের চাংশা শহরে মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিট সময়ের মধ্যে ১০ তলা ওই আবাসিক ভবনটি তৈরি করতে সক্ষম হয় ব্রোড গ্রুপ। -সিএনএন

চীনের কোম্পানি ব্রোড গ্রুপের অনেক উদ্যোগ রয়েছে দেশটিতে; তার মধ্যে অন্যতম একটি টেকসই উন্নয়ন। মাত্র একদিনের একটু বেশি সময়ে ১০ তলা একটি ভবন নির্মাণ করে করেছে কোম্পানিটি। ব্রোড গ্রুপ বলছে, তারা ১০ তলা আবাসিক ভবন নির্মাণ করেছে মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিট সময়ে। এই ভবন নির্মাণের একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে।

দ্রুততম গতিতে ভবন নির্মাণের রহস্য কী হতে পারে, নিশ্চয়ই সেটি ভাবছেন? চীনা এই কোম্পানি বলছে, বাড়িটির অবকাঠামো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগেই তৈরি করা হয়েছিল। অত্যাধুনিক কারখানায় মডেল অনুযায়ী তৈরি এই ভবনের বিভিন্ন অংশ যন্ত্রের সাহায্যে একটির সঙ্গে আরেকটি জুড়িয়ে দেওয়া হয়। কাঠামো আগে থেকে তৈরি থাকায় সময়ও বেচে যায়। যার ফলে মাত্র ২৮ ঘণ্টার মধ্যে ভবনটি দাঁড় করানো সম্ভব হয়। পরে আবাসিক এই ভবনে পানি ও বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com