শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

আম কুড়ানোর অপরাধে শিশুকে অমানবিক নিযার্তন

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান,কিশোরগঞ্জ নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জে ঝড়ে পড়া আম কুড়াতে গিয়ে চরম নিযার্তনের শিকার শিশু নাদিয়া আক্তার (৫)। একই গ্রামের কপিল উদ্দিনের ছেলে সোহেল মিয়া বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে ক্ষান্ত হয়নি তাকে মাটিতে ফেলে বুকের উপর পা তুলেদিয়ে পিষে মেরে ফেলার চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে । জানা গেছে,উত্তর দুরাকুটি গ্রামের পলাতক পিতা নাজমুলের শিশু কন্যা নাদিয়া আক্তার দুপুর সাড়ে ১২ টার দিকে একই গ্রামের কপিল উদ্দিনের ছেলে সোহেল মিয়ার আম গাছের ঝড়ে পড়া আম কুড়াতে যায়। আম কুঁড়াতে দেখে সোহেল মিয়া নাদিয়াকে কঞ্চি দিয়ে উপর্যপরি পিটাতে থাকে । এসময় নাদিয়া মাটিতে পরে গেলে তার বুকের উপর পা দিয়ে পিষে মেরে ফেলার চেষ্টা করে।নাদিয়ার পিঠে কঞ্চির আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। শিশুটি মায়ের কোলে নিস্তেজ অবস্থায় আছে।স্বামী পরিত্যাক্তা নাদিয়ার মা লায়লা বেওয়া জানান,ঝড়ে পড়া আম কুড়ানোর অপরাধে আমার শিশু কন্যাকে অমানুষিক নিযার্তন করে মেরে ফেলার চেষ্টা করে সোহেল। উপজেলা নিবার্হী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী বলেন, নির্যাতনের শিকার শিশুর অভিভাবককে প্রথমে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিতে বলেছি অবস্থার বেগতিক হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে থানায় যেতে বলেছি। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় বলেন,অভিযোগটি ডিউটি অফিসারের কাছে আছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com