বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

Reading Time: < 1 minute

মোরসালিন আহমেদ,ফুলবাড়ী দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির বর্ধিত সভা ঘিরে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা চত্বর-সংলগ্ন রাবেয়া কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে ২জন আহত হয়েছেন।
স্থানীয় বিএনপি‘র নেতাকর্মী সুত্রে জানা যায়, বিএনপির দুটি পক্ষ আছে। একটি পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম (মতি)। অপর পক্ষের নেতৃত্বে আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম। বর্ধিত সভা ঘিরে আজ সকাল থেকে উপজেলা চত্বর ও শহরের নিমতলা মোড় এলাকায় নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে খুরশিদ আলমের পক্ষের নেতা-কর্মীরা নিমতলা মোড় থেকে একটি মিছিল নিয়ে বর্ধিত সভাস্থলে আসেন। আগে থেকেই সভাস্থলে ছিলেন শাহাজুল ইসলামের পক্ষের নেতা-কর্মীরা। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীরা পরস্পরবিরোধী স্লােগান দিতে থাকেন। এতে কথা-কাটাকাটি থেকে হট্টগোল তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই জন আহত হলে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। এবিষয়ে যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল বলেন, বর্ধিত সভা মিছিল নিয়ে গেলে সন্ত্রাসীরা অর্তকিতভাবে আমাদের উপরে হামলা করে। আমরা এর তিব্র নিন্দা জানাই। পৌর ছাত্র দলের সদস্য সচিব বলেন সাইফুল বলেন, আমরা কিছু বুঝে উঠার আগেই তারা লাঠি নিয়ে আমাদের ধাওয়া দেয়। এবং আমাদের মারধর করে আমরা এর বিচার দাবি করছি। জেলা বিএনপির উপদেষ্টা ও সাবকে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, আমার শান্তিপ্রীয় মিছিলে যে গুন্ডা বাহিনী হামলা করছে তার পুর্ণ তদন্ত করে দোষি ব্যাক্তিদের দলিয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com