বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি,র‌্যাব-১২, সিপিসি-১ :
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ শরিফ গ্রেফতার।
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস-২০২৪ উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় ০৩ দিনব্যাপী লালন মেলার আয়োজন করা হয়েছে। লালন মেলা উপলক্ষ্যে আখড়াবাড়িতে লাখো মানুষের সমাগম হয়েছে। এই সুযোগে নারায়ণগঞ্জ থেকে একটি সংঘবদ্ধ চোর চক্রের কিছু সদস্য গত ১৮ অক্টোবর ২০২৪ তারিখ লালন মেলায় আগত দর্শনার্থীদের মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির উদ্দেশ্যে কুষ্টিয়া আসে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৯ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১১:৪০ ঘটিকার সময় উক্ত চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ শরিফ (২৭), পিতা-মোঃ নূর হোসেন, সাং-বন্দর বাড়িপাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জকে কুষ্টিয়া জেলার সদর থানাধীন মজমপুর এলাকা হতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে লালন মেলা হতে চুরি করা ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে চুরি যাওয়া মোবাইল ফোনের একজন মালিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিকে ও আলামত সহ কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে, যার মামলা নং-৮, তারিখ ১৯ অক্টোবর ২০২৪, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

স্বাক্ষরিত-মোহাম্মদ ইলিয়াস খান(স্কোয়াড্রন লীডার),কোম্পানী কমান্ডার

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com