বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব-১২, সিপিসি-২:
পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী গ্রেফতার।
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা র‌্যাবের আভিযানিক দল অদ্য ১৮ অক্টোবর, ২০২৪ তারিখ সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে পর্নগ্রাফি আইনে মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী মোঃ জিল্লুর রহমান শেখ (৫০), পিতা-নফিল উদ্দিন শেখ, সাং-ইসলাম গাঁতী, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামী একজন নারীকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে অন্তরঙ্গ ছবি এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে উল্লেখিত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তার মান-মর্যাদা হানি করার হুমকি প্রদান করে। একপর্যায়ে ভিকটিম বাধ্য হয়ে তার বিরুদ্ধে পর্ণগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার পাবনা থানায় হস্তান্তর করা হয়।

স্বাক্ষরিত-খন্দকার গোলাম মোর্ত্তূজা (অতিরিক্ত পুলিশ সুপার)ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com